
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজনীতি নিষিদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিন ব্যাপি কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।আজ ১৩ই অক্টোবর,বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে উক্ত কর্মসূচি পালন করতে দেখা যায়।
তবে রাজনীতি নিষিদ্ধ থাকলেও শিবিরের কুরআন বিতরণ কর্মসূচি কে স্বাগত জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ হলেও সকল ছাত্র সংগঠন তাদের কর্মসূচি পরিচালনা করছে।এদিক থেকে শিবিরের কুরআন বিতরণ অন্যায় কিছু না।
তবে প্রশাসনিক ভাবে যেহেতু রাজনীতি নিষিদ্ধ সেহেতু ছাত্র শিবির কিভাবে ক্যাম্পাসের মধ্যে নিজ ব্যানারে তাদের কর্মসূচি পালন করে এরকম প্রশ্ন তোলেন শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্লানিং ও ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক মোকাব্বেল শেখ বলেন,আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অফিসিয়ালি কোনো অনুমতি নেই নি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যেহেতু শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আইন সেহেতু শিক্ষার্থীরা যদি এটা ভালোভাবে নেয় তাহলে ছাত্রসংগঠন গুলো তাদের কার্যক্রম চালাতে পারবে।আমরা এখনো শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাই নি।শিক্ষার্থীরা আমাদের কার্যক্রম ভালোভাবেই নিচ্ছে।
এ সম্পর্কে জানতে চাইলে ববি প্রক্টর অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল বলেন,আমি এখনো এ বিষয়ে কিছু জানি না,আগামীকাল বিষয়টি দেখবো।
এর আগে গত ১০ই অক্টোবর বিশ্ববিদ্যালয়টির জীবনানন্দ দাশ কনফারেন্স হলে শহীদ আব্দুল মালেক স্মরণে “প্রেরণার বাতিঘর” শীর্ষক বই পাঠ প্রতিযোগিতা’২৫ পুরস্কার বিতরণী ও আলোচনা সভা করে ববি শিবির। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত ২৯ ই জুলাই বিশ্ববিদ্যালয়টির গ্রাউন্ড ফ্লোরে গনভোটের আয়োজন করে গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা একই সাথে
গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা কনফারেন্স হলে কর্মী সভা ও সদস্য ফর্ম বিতারন করে ববি শাখা ছাত্রদল এবং গত ২৭ই আগষ্ট বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবীন বরনের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন,ববি শাখা।
উল্লেখ্য শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ই আগষ্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন ববি প্রশাসন।