
রূপগঞ্জ প্রতিনিধি) নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেহা ডিজিটাল প্রিন্টিং প্রেস নামে একটি কারখানায় সপ্তাহের ব্যাবধানে ২ বার ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠান থেকে টাকা ও প্রিন্ট করা থ্রি পিসসহ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
শনিবার রাতে ডাকাতির বিষয় নিশ্চিত করেছেন কারখানার ম্যানেজার মোক্তার হোসেন। । এর আগে গত শনিবার রাতে তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় কারখানায় ডাকাত প্রবেশ করে ভোর পর্যন্ত ডাকাতি করে পালিয়ে যায়।
ম্যানেজার মোক্তার হোসেন জানান , শনিবার গভীর রাতে থেকে ৪ জন কারখানার গেট টপকিয়ে ভিতরে প্রবেশ করে কালার প্রিন্ট করা ১৫ লক্ষ ৬০ হাজার টাকার থ্রি পিস,বস্তাবন্দি ১০ লক্ষ টাকার থ্রি পিস,নগদ ৫ লক্ষ ৭ হাজার টাকাসহ কারখানা বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যাওয়ার সময় প্রহরী নিজাম উদ্দিন বাধা দিলে তাকে মারধর করে পিক-আপ গাড়িতে করে চলে যায়। এ সময় ২ বারে ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ রয়েছে।
কারখানার শ্রমিকদের মধ্যে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। কারখানায় ৬জন শ্রমিক কর্মরত আছেন।
এ ব্যাপার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান খবর পেয়োছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।