
লোহাগাড়া প্রতিনিধি সুকুমার নাথ
সদ্য অনুস্টিত ৫ ই জুন বুধবার লোহাগাড়া উপজেলা পরিষদ শ্বাসরুদ্ধকর নির্বাচনে খোরশেদ আলম চৌ ও সিরাজুল ইসলাম চৌধুরীর মধ্যে তীব্র হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসল উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরূী
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ সহ দপ্তর সম্পাদক এস এ মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার।।
বুধবার রাত ৯ টায় সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ইনামুল হাসান জানান সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়, বিকাল ৪ টায় ভোট গ্রহন শেষ হয়।। কোন অপ্রিতিকর গঠনা ছাড়া খুব সুষ্ঠু নিরপেক্ষ ভাবে নির্বাচন সমপন্ন হয় ” “চেয়ারম্যান. পদে খোরশেদ আলম চৌ .আনারস প্রতিক নিয়ে ৩০৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী,সিরাজুল ইসলাম চৌ ঘোড়া-প্রতিক নিয়ে ২৯৭৯৩ ভোট পেয়েছেন ও মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুধ মোটরসাইকেল প্রতিক নিয়ে ২৯১৪ ভোট।।
ভাইস চেয়ারম্যান পদে এস এ মামুন
চশমা প্রতিক নিয়ে ৪৩১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধি জমিল উদ্দিন জমিল তালা প্রতিক নিয়ে ৭১৬৩ ভোট, ফরহাদুল ইসলাম টিউবওয়েল প্রতিক নিয়ে ১১৮৫৭ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে.জেসমিন আক্তার ৩৬০০৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহীন আক্তার সানা পেয়েছেন ফুটবল-প্রতিক নিয়ে২৫৪৪১ ভোট।।