
আনন্দ চন্দ্র পাল
ফরিদপুর জেলা প্রতিনিধি
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস।১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসররা পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এ হত্যাযজ্ঞের একটি বড় উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা।
জেলা পুলিশ, ফরিদপুর কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।
প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরবর্তীতে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরে ফরিদপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ফরিদপুর।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এ সময় আরো জনাব চৌধুরী রওশন ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, ফরিদপুর; জনাব মোঃ ইয়াছিন কবীর,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর, জনাম মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, ফরিদপুর সদর উপজেলা পরিষদ, ফরিদপুরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।