
বাসাইল প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নতুন কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল উত্তর পাড়া গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন খান। গত ১৪ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটিতে তাকে আন্তর্জাতিক সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়৷ সাজ্জাদ হোসেন খান সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্রদলের আদর্শ বাস্তবায়নে কাজ করে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সাজ্জাদ হোসেন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সংগঠনের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে শাবিপ্রবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।