
চট্টগ্রাম জেলা সংবাদদাতা
চট্টগ্রামঃ সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের উকিল পাড়া নিবাসী, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য ও দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি এবং নায়েক মোঃ সাহাব উদ্দিন ( আর্মি ) গর্ভধারিণী মোচ্ছাঃ মনা খাতুন ( ৬৬ ) রোজ সোমবার ১৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ শে ডিসেম্বর-২০২৪ খ্রিষ্টাব্দ, ২৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি ২ছেলে ৪মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
সোমবার ৩০ ডিসেম্বর বাদে এশারের নামাজের পরে উকিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে তাফাউল এর সালাত আল-জানাজাহ শেষে উকিল পাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এলাকাবাসীর শোক প্রকাশ:-
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য ও দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি মোঃ সালেক উদ্দিন এবং নায়েক মোঃ সাহাব উদ্দিন ( আর্মি ) গর্ভধারিণী মোচ্ছাঃ মনা খাতুন ( ৬৬ ) ইন্তেকালে এলাকাবাসী সীতাকুণ্ডের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এবং অসহায় মানুষের সহায়ক মোঃ শাহজাহান, ৪ নং মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাসেল, ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোঃ ইকরাম হোসেন টিটু (মেম্বার),উকিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এইচ.এম নুরুচ্ছাফা, সরদার হাজী মোহাম্মদ আবুল কাশেম সওদাগর, সাবেক গ্রাম্য সরদার হাজী মোহাম্মদ কুরবান আলী সওদাগর, মানব দরদী মোহাম্মদ সাখাওয়াত হোসেন ( জনি ) সহ সকলে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।