
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক সংগঠন তরীতে পড়াশুনা করা ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী।
রবিবার (১০ নভেম্বর) বেলা চারটার দিকে শহীদ মিনারের পাদদেশে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে একটি ব্যাগ, তিনটি খাতা, কলম, পেন্সিল ও ইরেজার।
বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল কর্মী শেখ সাদী বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিছিয়ে পড়া শিশুদের মধ্যে আমরা প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। আমরা বিশ্বাস করি এই শিশুরাই হবে আগামির দেশ গড়ার কারিগর। আমরা শিক্ষার্থীদের শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত হোক। সেই উদ্দেশ্যেই আমাদের এ কর্মসূচি।’
শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহ মো. ফয়সাল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুড়ি প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে তিনি কোমলমতি শিশুদের মধ্যে থেকে প্রতিভাবানদের বের করে নিয়ে আসতেন। দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা জাবি ছাত্রদল এই কোমলমতি শিশুদের শিক্ষা সামগ্রী উপহার দিয়েছি।’
##…