
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
দেশের মানুষের কথা ভেবে দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প নেই,ঈদের পরেই হয়তে একটিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দশে সুষ্ট সুন্দর ভোটের জন্য রাজ পথে নামতে হতে পারে।যে যেখানে আছে সর্বদা প্রস্তুত থাকুন রাজ পথের বিকল্প কিছুই নেই।অন্তবত্তী সরকার জনগনের উপর জগতপাথরের ভূমিকায় রয়েছে।
উপরোক্ত কথা গুলি প্রধান অতিথি হিসাবে বলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের ধানের শীষের মনোনিত এমপি পদপ্রাথী ডাঃ মইনুল হাসান সাদিক।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাজু প্রামাণিকের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ মার্চ শনিবার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী বাজারস্থ সাজুর চাতালে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজু প্রামাণিকের সভাপতিত্ব ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সভাপতি ডাঃ মঈনুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল,অন্যদে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ ও উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক সৈয়দ আবুল বাশার লিটন,কিশোরগাড়ী ইউনিয়ন পিএনপির সাধারন সম্পাদক সুজন মাষ্টার।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম মন্টু, ইউনিয়ন যুবদল সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এবং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক জহুরুল ইসলাম,জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন লিটন,ইউনিয়ান বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম লিটন,ইউনিয়ান যুবদলের সাবেক সভাপতি বেনজির আহম্মেদ,জশিম উদ্দিন প্রমুখ।
ইফতারের পূর্বে মহুত্বে দেশ মাতা ম্যাডাম জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়৷