ফরিদপুর প্রতিনিধি
মোঃ মাহবুব(২১),পিতা-হানিফ বেপারী, মাতা-হিরন নেসা এবং জসিম হাওলাদার,পিতা-তালেব আলী হাওলাদার,মাতা-আনোয়ারা বেগম উভয় এর মোবাইল ফোন হারিয়ে গেলে তার অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় উক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়। অদ্য ১৯আগস্ট, ২০২৩ উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর।
