
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম
সংসদীয় আসন ২৭৮ চট্টগ্রাম -১ মিরসরাই উপজেলা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ থেকে মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেল নির্বাচিত হওয়ার পরদিন নেতাকর্মীদের নির্দেশ দেন সকল জায়গা থেকে নির্বাচনী পোষ্টার ব্যানার নামিয়ে ফেলতে।
উপজেলার পরিবেশ যে নোংরা না হয় সেজন্য তিনি নিজে দাড়িয়ে নিজ হাতেই পোষ্টার নামিয়ে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেন।
তিনি মিরসরাই থেকে এই প্রথম নৌকার নির্বাচন করে বিজয়ী হন। তার পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ৫৪ বৎসর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বষীয়ান এই রাজনীতিবিদের ছেলে রুহেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে বিদেশে লেখাপড়া করেন। আইটি বিশেষজ্ঞ রুহেল মিরসরাই মানুষের সেবা করতে সকলের নিকট দোয়া কামনা করেন।