
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আগামীকাল ২১মে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে গাইবান্ধা পৌর শহর, গ্রামগঞ্জ, হাট-বাজার থেকে শুরু করে আনাচে-কানাচে প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে। বিশেষ করে গ্রামগঞ্জের হাট-বাজারের চায়ের স্টলগুলোতে সন্ধ্যার পর ভোটাররা আড্ডা জমাচ্ছে।
গতকাল নির্বাচনী প্রচারনার শেষ মুহুর্তে প্রার্থীরা ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে শেষ প্রচারনা চালায়। গাইবান্ধা সদর উপজেলা নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, মোঃ আমিনুর জামান রিংকু (দোয়াত-কলম), মোঃ ইস্তেকুর রহমান সরকার (কাপ-পিরিচ), শাহ আহসান হাবীব রাজীব (মোটর সাইকেল), মোঃ নূর-এ-হাবীব টিটন (টেলিফোন), বীরমুক্তিযোদ্ধা মকদুবর রহমান সরকার (হেলিকপ্টার), আলহাজ্ব মাজেদুল ইসলাম রিবন (ঘোড়া), মোঃ আব্দুল হামিদ মিয়া (আনারস)।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আল আমিন রুহুল (তালা), মোঃ আব্দুর রাজ্জাক (উড়োজাহাজ), নিজাম উদ্দিন খাঁন (মাইক), মাহমুদুর রহমান (বৈদ্যুতিক বাল্ব), মোঃ মিলন হোসেন (বই), রফিকুল ইসলাম মিলন (চশমা), শরিফুল ইসলাম সনজু (টিউবওয়েল), সনজীবন কুমার দেব (টিয়া পাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- তাসলিমা সুলতানা স্মৃতি (ফুটবল), মোছাঃ পারুল (বৈদ্যুতিক বাল্ব), মোছাঃ মোর্শেদা বেগম (পদ্ম ফুল), রওশন আরা মুক্তি (সেলাই মেশিন), মোছাঃ শিল্পী খাতুন (প্রজাপতি), মোছাঃ হাছিনা বেগম (কলস)।