
বিনোদন ডেস্ক
সমাজে অনেকেই আছে অসামাজিক কাজ করছে, লিভ টুগেদার করছে। আমরা তো ওইসব করছি না। আমরা বিয়ে করেছি। তাহলে কেনো আমাদেরকে নিয়ে এতো কথা। আমি অনেক নির্যাতিত হয়ে খবন্দকার মুশতাকের সঙ্গে এখানে এসেছি। গতরাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে যান মুশতাক। তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিশা।
তিশা আরও বলেন, আমাদের পরিবার এখনও সম্পর্ক মেনে নেয়নি। অনেক অভিভাবক বলছেন, আল্লাহ যেনো আমাদের হেদায়েত দান করে। এমন কথার প্রেক্ষিতে আমি বলবো আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। সেই সন্তান যেনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত না হয়। আমি কোনো অসামাজিক কর্মকাণ্ড করিনি। আমি ভালোবাসার মানুষের সঙ্গে আছি।
তিশা আরও বলেন, মেলার মতো পবিত্র জায়গায় এসে অসামাজিক কর্মকাণ্ড করবেন না। মেলায় হচ্ছে প্রাণের মেলা। একুশে বইমেলায় আমরা হৃদয়ের টানে ছুটে আসি। এখানে অনেকে আসে বই পড়তে, বই কিনতে। তাদের সঙ্গে সুন্দর সময় কাটে আমাদের। তারা বেশ কিছু বই কিনে নিয়ে যায়, তার মানে এই না যে, আমরা দুয়োধ্বনি দিয়ে একজন লেখককে বের করে দেবো।