
মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ
মানিকগঞ্জ ১ আসনে( ঘিওর, দৌলতপুর, শিবালয়) সবচেয়ে বড় গনসংযোগে ব্যস্ত তোজাম্মেল হক তোজা।
২৩ শে সেপ্টেম্বর( সোমবার) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় আলোকদিয়া চরে গনসংযোগে ব্যস্ত ছিলেন মো: তোজাম্মেল হক তোজা, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় গণসংযোগের ব্যস্ততার সময় কাটাচ্ছেন তোজাম্মেল হক তোজা, গণসংযোগে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজার হাজার লোকেতে অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল মো: তোজাম্মেল হক্ তোজা।
মানিকগঞ্জ জেলার ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা তোজাম্মেল হক তোজা, ছাত্রদল, যুবদল, কৃষক দল, ও বিএনপি সহ বিভিন্ন সময় বিভিন্ন পদে দায়িত্ব সাথে পালন করেন। বর্তমান সময়ে মানিকগঞ্জ জেলার জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
প্রধান অতিথির বক্তব্য তোজাম্মেল হক তোজা বলেন, আমার রাজনৈতিক জীবন শুরু মানিকগঞ্জের ১ আসন( ঘিওর, দৌলতপুর, শিবালয়ের) বালুকণা থেকে বেড়ে ওঠা। আমি আমার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে চরবাসীর জন্য রাজনীতি করি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমি সব সময় চরবাসী মানুষের কথাই ভাবি। আমার (ঘিওর দৌলতপুর শিবালয়) অবহেলিত এলাকা। আমি ঘিওর দৌলতপুর শিবালয় নিয়ে কাজ করতে চাই। আমাকে সবাই সহযোগিতা করবেন।