ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি (চট্টগ্রাম)
গত ১২ জুন মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সন্তান আরমান হোসেন রুবেল সুফিয়া বাজার থেকে আনুমানিক রাত ৮ ঘটিকার সময় নিখোঁজ হন।
আজ ২জ জুন তাকে হাত পা বাঁধা অবস্হায় মিরসরাই ইকোনোমিক জোনের সাগর পাড়ে মৃত অবস্হায় পাওয়া গিয়েছে। এ ঘটনায় এখনো কোন আসামি গ্রেফতার না হওয়ার আরমানের স্কুলের সহপাঠী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা আজ ২২ জুন বৃহস্পতিবার মানববন্ধন করেছে।
খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন আরমান ১০ম শ্রেণিতে পড়ালেখা করতো ছেলেটা খুবই মেধাবী ছিলো। তার খুনের এতোদিন পরেও একজন আসামি গ্রেফতার হলো না।
এই হত্যার সুষ্ঠু বিচার দাবি প্রধান শিক্ষকের।
খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাহিদুল হাসান রাবিব বলেন একটা মেধাবী শিক্ষার্থী অকালে খুনিদের হাতে মরলো কিন্তু একজন আসামী ও গ্রেফতার হলোনা।
আইন শৃঙ্খলা বাহিনী কে অনুরোধ করে বলেন দ্রুত আরমানের হত্যাকারীদের ধরে সর্বোচ্ছ শাস্তি নিশ্চিত করতে।
নাহিদুল হাসান রাবিব আরো বলেন আমরা আরমানের মতো আর কোন ভাইকে হারাতে চাই না আমরা, হত্যাকারীদের অতিদ্রুত আাইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
