
নিজস্ব প্রতিবেদক
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় মাঠে-ঘাটে চসে বেড়াচ্ছেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মুসা মিয়া সিআইপি সাহেবের ছোট ভাই জনাব আবুল হোসেন লিটন ।
এলাকায় বিভিন্ন ভোটারদের কাছে শোনা যায় একমাত্র আবুল হোসেন লিটন তাদের কাছে যোগ্য ও সেরাপ্রার্থী তার আমলে তৈলপ্রিয় এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে কুলিয়ারচর এর মসজিদ মন্দির বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ সহ অসংখ্য কাঁচাপাকা রাস্তার উন্নয়ন হয় তাই এবার ভোটাররা আবুল হোসেন লিটনকেই বেছে নিচ্ছেন এবং আবুল হোসেন লিটন প্রার্থী হয় কুলিয়ারচরে আর কোন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নাই। আবুল হোসেন লিটন বর্তমান কুলিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান সাহেবের চাচা। এবং স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপন সাহেবের একান্ত আস্থাভাজন তাই ভোটাররা তাকেই বেছে নিবেন এবং কুলিয়ারচর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুঠো ফোনে আবুল হোসেন লিটন সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি ভোরের বাংলা নিউজ কে বলেন আমি শাসক নই জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, অতীতেও যেমন আমি সব সময় এই কুলিয়ারচর বাসির পাশে ছিলাম আজীবন আমৃত্যু তাদের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই এবং জনগণের কল্যাণের জন্য কাজ করে যাব এবং আমি নির্বাচিত হলে কুলিয়ারচর কে একটি আধুনিক উন্নয়নের রোল মডেল উপজেলা হিসেবে তৈরি করব ইনশাআল্লাহ।