
মোঃ আল ইমরান রুবেল
পটুয়াখালী জেলা প্রতিনিধি
আসন্ন বাউফল উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন,
বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ডাঃ আব্দুল খালেক বিশ্বাস এর সন্তান। বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস কর্মকর্তা উইং কমান্ডার অবঃ খ.ম মশিউর রহমান লাভলু।
উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত বাউফলের প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড।
ভোরের বাংলা নিউজের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কিছু নির্বাচনী তথ্য,
উপজেলা নির্বাচনে প্রার্থীদের ভিতর সব থেকে এগিয়ে আছেন মশিউর রহমান লাভলু, কারণ তার বাবা সাবেক চেয়ারম্যান থাকা অবস্থায় ব্যাপক জনপ্রিয় ছিলেন, সাধারণ মানুষের কল্যাণে ,উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন, যেকোনো দুর্যোগে যেকোন বিপদে মানুষের পাশে ছুটে যেতেন বলে স্থানীয়রা এমন মন্তব্যই করেন,আর বাবার দেখানো সেই পথেই হাঁটছেন ছেলে মশিউর রহমান লাভলু, বাউফলের স্থানীয় জনগণ মনে করে বাবার মত ছেলেও বাউফল এর জনগণের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখবে।
স্থানীয় কৃষক রমিজ উদ্দিন ভোরের বাংলা নিউজকে বলেন লাভলু ভাই তার বাবার মতই বড়ই ভালা মানুষ, অনেকবার বিপদে পড়ে তার কাছে গিয়েছি কিন্তু কখনো খালি হাতে ফেরায় নাই,
স্বামীহারা আলেয়া বেগম ভোরের বাংলা নিউজকে জানান স্বামী চলে যাবার পর সন্তানগুলোকে নিয়ে বিভিন্ন সমস্যায় বারবার পড়েছি কিন্তু যতবারই তার কাছে যে সকল সাহায্যের জন্য গিয়েছি প্রতিবারই তিনি সহযোগিতা করেছেন নির্বাচনে অবশ্যই তাকেই ভোট দিব কারণ সে ভালো মানুষ এবং যোগ্য মানুষ,
আপনারা এলাকায় খোঁজ নিয়ে দেখেন যে কোন বিপদে গভীর রাতেও যদি কেউ তার বাসায় যায় তাকেও তিনি সহযোগিতা করেন কখনো বিরক্ত হন না, এরকম মানুষ যদি চেয়ারম্যান নির্বাচিত হয় অবশ্যই বাউফলের মানুষের কল্যাণ হইবো।
এ ব্যাপারে মশিউর রহমান লাভলু ভোরের বাংলা নিউজ প্রতিবেদককে বলেন: ক্ষণস্থায়ী এই পৃথিবীতে কেউই দীর্ঘস্থায়ী না, আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তার আদর্শ এবং তার কল্যাণমূলক কাজই বাউফল মানুষের মনে রয়ে গেছে তিনি আজও বেঁচে আছেন বাউফলের মানুষের কাছে, বাবার দেখানো সেই আদর্শ পথেই হেঁটেছি এবং আমৃত্যু হাটবো, যতদিন বেঁচে থাকব বাউফল এর মানুষের কল্যাণে কাজ করে যাব, আপনারা তো সাংবাদিক আপনারা চাইলেই আপনারা খোঁজ নিয়ে দেখুন আমি অথবা আমার পরিবারের কোন সদস্যের বিরুদ্ধে কোন ধরনের অন্যায় কোন অনিয়ম কোন অভিযোগ আমাদের বিরুদ্ধে নেই,
মানুষকে সহযোগিতা মানুষকে ভালোবাসা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানো এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, আমি যদি বাউফলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই এই বাউফলের উন্নয়নের জন্য বাউফল এর কল্যাণের জন্য আমি প্রতিনিয়ত কাজ করব, একটি সুন্দর একটি আধুনিক একটি মডেল বাউফল হিসাবে রূপান্তরিত করব, তাই আপনাদের মাধ্যমে আমি বাউফলের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রার্থী উপজেলা নির্বাচনে যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন পূর্বের ন্যায় আমার এই কল্যাণমূলক জনসভা মূলক কাজ অব্যাহত থাকবে এবং আজীবন আমৃত্যু বাউফলের মানুষকে ভালোবেসে যাব।
আসন্ন বাউফল উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে রাস্তাঘাটে চায়ের দোকানের সর্বত্র এখন নির্বাচনী আলোচনা এবং অনেক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন প্রত্যেকেই চেষ্টা করছেন নানা কৌশলে ভোটারদের মন জয় করার।