
অদ্য ০৭ মে ২৪ (মঙ্গলবার) বিকাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপকে কেন্দ্র করে পঞ্চগড় জেলার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে পঞ্চগড় জেলা পুলিশ, জেলা প্রশাসন, র্যাব, বিজিবি, আনসার, মোবাই ডিউটি, স্ট্রাইকিং ডিউটির সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ সূত্রে যানা যায় যে, উক্ত মহড়াটি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন ডিউটি পোস্ট, চেকপোস্ট, ভোট কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন। যাতে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা না ঘটে।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয় জেলার কোথাও যেন কোন অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হয় সেজন্য ডিউটিতে নিয়োজিত জেলার অফিসার ও ফোর্সদের পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সাথে ডিউটি পালনের নির্দেশনা প্রদান করেন।
এবং কঠোর সতর্কতা সাথে পরিস্থিতি পর্যালোচলা করতে বলা হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, পঞ্চগড় জনাব মোঃ জহুরুল ইসলাম; পুলিশ সুপার, পঞ্চগড় জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম; সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস.এম. শফিকুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস; বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ; নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।