
রাহাত মামুন সোনার গাঁ প্রতিনিধি:
আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনারগাঁয়ের প্রত্যেকটি ইউনিয়নের গনসংযোগ পথসভা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসানত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-৩ আসনের আগমী উন্নয়ন এর বিভিন্ন দিক তুলে ধরেন। গনসংযোগ কালে নৌকা প্রতিকের শ্লোগানে মুখরিত হয় উঠে জনপথ।
এসময় কায়সার হাসনাত বিভিন্ন দোকানে গিয়ে দোকানদার, পথচারী ও সাধারন জনসাধারণের কাছে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন এবং বিজয়ী হয়ে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
গন সংযোগে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী ও সাবেক সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত এর সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান,
বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, নবী হোসেন, রুবায়েত হোসেন শান্ত, ইসমাইল মেম্বার,সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।