ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম-১ মিরসরাই থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় আসিফুর রহমান শাহীন নামের একজনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী (১৭ জুলাই) সোসবার বাদী হয়ে সাইবার ট্রাইবুনালে মামলা করেছেন। উক্ত মামলার ফাইলিং আইনজীবী হিসেবে ছিলেন এডভোকেট মামুন উদ্দিন এবং শুনানীতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী শেখ ইফতেখার শিমুল চৌধুরী, এডভোকেট ফিরোজ উদ্দিন তারেক, এডভোকেট অভিজিৎ ঘোষ, এডভোকেট আজিজুর রহমান সুমন, এডভোকেট রেদোয়ান, এডভোকেট আহসান উল্লাহ মিনহাজ, এডভোকেট অনিক দাশগুপ্ত এবং এডভোকেট মোঃ নাজমুল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন চৌধুরী তপু, সহ-সভাপতি আসিফ নিজামী সৈকত, পারভেজ রবি, সিপাত সহ প্রমুখ।
মামলার বাদী জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কে নিয়ে আসিফুর রহমান শাহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় দেশে ও দেশের বাহিরে সর্ব মহলে ব্যাপক নিন্দার ঝড় উঠে এবং সবাই তার শাস্তি দাবি করে। মামলার ফাইলিং আইনজীবী এডভোকেট মামুন উদ্দিন বলেন অভিযুক্ত আসামি আসিফুর রহমান শাহীন মিরসরাই উপজেলার ৮ নং দূর্ঘাপুর ইউনিয়নের হাবিব মাস্টারের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীন নেতা, সভাপতি মন্ডলীর ১নং সদস্য, সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্যের অপরাধে সাইবার ট্রাইবুনালে সর্বোচ্চ শাস্তি দাবি করে মামলা করা হয়েছে।
মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জানান মিরসরাই থানাতে ও মামলা করার প্রক্রিয়া চলতেছে।
