
আল আমিন
নিজস্ব প্রতিবেদক (কিশোরগঞ্জ)
আসন্ন উপজেলা নির্বাচনে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নির্বাচনী প্রচার, প্রচারণায় দিনরাত মাঠ চুষে বেড়াচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে আজ শুক্রবার জয়সিদ্ধি ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত,
আসন্ন ১৮ মে ইটনা উপজেলা পরিষদ নিবার্চন সামনে রেখে বর্তমান ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব,চৌধুরী কামরুল হাসান মতবিনিময় ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন বিগত দিনেও আমি আপনাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করে আপনাদের পাশে যেমন ছিলাম আজীবন আমৃত্যু আমি আপনাদের পাশে থেকে যাব ইনশাআল্লাহ, এলাকার শিক্ষা বিস্তারে আমি সব সময় অবদান রেখেছি, মাদক নির্মূলে আমি বলিষ্ঠ ভূমিকা রেখেছি, কেউ কখনো বলতে পারবেনা আমি অথবা আমার পরিবারের কোনো সদস্য কখনো কোন অন্যায়কে প্রশ্রয় দিয়েছি বা কোন অন্যায়ের সাথে জড়িত হয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে পুনরায় আপনাদের রায় প্রত্যাশা করছি, একটি কথা সকলেই মনে রাখবেন আমি আপনাদের শোষক নয় আপনাদের সেবক হয়ে আপনাদের পাশে থেকে যেতে চাই, এবং আজকে কষ্ট করে যারা এই নির্বাচনী পথসভায় যোগ দিয়েছেন সকলের প্রতি অবিরাম শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে এবং যতদিন বেঁচে থাকবো এই উপজেলার প্রতিটি মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খছরু মিয়া ,জয়সিদ্ধি ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আঃ হাই, সহ উপজেলা আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগ ,স্বেচ্ছাসেবক লীগ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য ও এলাকার সর্বস্তরের মানুষ পথসভায় যোগ দেন।