
মোঃআল-আমিন
নিজস্ব প্রতিনিধি কিশোরগঞ্জ
আসন্ন কিশোরগঞ্জ ইটনা উপজেলা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তরুণ সমাজসেবক খন্দকার মোর্শেদ।
খন্দকার গোলাম মোর্শেদ ভোরের বাংলা নিউজকে বলেন এলাকাবাসীর প্রবল দাবীর মুখে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, কারন আমি সব সময় এই ইটনা বাসির যেকোনো বিপদে সবসময় তাদের পাশে দাঁড়িয়েছি, আপনারা খোঁজ নিয়ে দেখেন এলাকার কৃষক শিক্ষক চিকিৎসক ছাত্র-ছাত্রী সর্বস্তরের মানুষের সাথে আমার সম্পর্ক প্রতিটা বন্ধন আত্মার ভালোবাসার।
তিনি আরো বলেন আমি সব সময় এলাকার শিক্ষা বিস্তারে কাজ করেছি, মাদকের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করেছি কখনো কোন অন্যায়কে প্রশ্রয় দেয়নি।
ভোরের বাংলা নিউজ এর মাধ্যমে আমি ইটনা বাসিকে এই প্রতিশ্রুতি দিতে চাই, আমি নির্বাচিত হলে একটি আধুনিক ও উন্নয়নের রোল মডেল হিসেবে ইটনাকে গড়ে তোলার কাজ করে যাব, এলাকার সর্বস্তরের মানুষের সাথে সমন্বয় করে প্রতিটি উন্নয়নমূলক কর্মকান্ড করবো, তাই আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি পূর্বেও যেমন অন্যায়ের বিরুদ্ধে ছিলাম ন্যায়ের পক্ষে ছিলাম আজীবন আমৃত্যু এই একই পথে থেকে আপনাদের সেবা করে যাব ইনশাল্লাহ।
আগামী ইটনা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ইতিমধ্যেই অনেক প্রার্থী প্রচার-প্রচারণা শুরু করেছেন।