
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কক্সবাজার জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ অনুষ্ঠানেে আয়োজন করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-আজমিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী প্রক্টর ইয়ামিন মাসুম ও ঢাকা জজকোর্টের অ্যাডভোকেট মহিউদ্দিন। এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ.কে.এম মফিজুল ইসলাম বলেন, ছাত্রকল্যাণ সমিতি সবসময় ছাত্রদের কল্যাণেই কাজ করে। একটা নতুন ছেলে যখন ক্যাম্পাসে সম্পূর্ন অপরিচিত জায়গায় আসে তখন এই সমিতি একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। এই সংগঠনের মাধ্যমেই একটা নতুন শিক্ষার্থী নিজ এলাকার শিক্ষার্থীদের খুজে পায়।
তিন আরও বলেন, তোমরা এখানে এসেছো পড়াশোনা করতে। তাই কোনো ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত হবানা। তোমাদের নিজেদেরকে মনোজাগতিক দিক থেকে উন্নত করতে হবে। সবসময় আত্মবিশ্বাসী হতে হবে। ধৈর্য্যহারা না হয়ে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিবিড়ভাবে লেগে থাকতে হবে।
এসময় নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া। এছাড়াও সংগঠনটির ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।