
ভোলা প্রতিনিধি
আজ ২৮শে আগস্ট বিকেল ৩ ঘটিকায়, ভোলা সরকারি স্কুল মাঠ থেকে র্যালি বের হয়ে, কালিনার্থ রায়ের বাজার বাংলা স্কুল মোড় হয়ে নতুন বাজার চত্বরে এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন আজকের এই দিনে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় ইসলামী ছাত্র আন্দোলন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে,
সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহীত। এ কাজ সাধ্যানুযায়ী সর্বাত্মকভাবে আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিশেষ করে ছাত্রসমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ ও জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যত কর্ণধার।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রসমাজের প্রতিনিধিত্বশীল একটি ছাত্র সংগঠন। আমাদের কার্যক্রম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে। দেশের তরুণ ছাত্রসমাজকে চারিত্রিক ও নৈতিক অধঃপতন থেকে তুলে এনে সিরাতুল মুস্তাকীমে পরিচালিত করে মুসলিম মিল্লাতের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের অভিমুখে পরিচালিত করার লক্ষ্যেই আমাদের এ অভিযাত্রা।
উপস্থিত ছিলেন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক এস এম ইব্রাহিম খলিল,
এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক।