
মোঃ নাহিদ হাসান স্টাফ রিপোর্টারঃ
স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা বছরের প্রথমদিন সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার প্রত্যয় নিয়ে ২০ ডিসেম্বর ২০২৩ সকল বিদ্যালয়ে পাঠ্য বই পৌছায়াছেন। তারই ধারাবাহিকতায় যথাযথ ভাবে আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “বই উৎসব”২০২৪ উদযাপন করা হয়।
সেই সঙ্গে ৪৩ তম বিসিএস এ ভেটারিনারি সার্জন ( VS) প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে মীর মোঃ আশিক’কে বিদ্যালয় তথা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো হয়। উক্ত বই উৎসবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইউসুফ আলী, অত্র ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি বর্তমান মেম্বর তৈজুদ্দিন প্রামানিক, সহ আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্যরা, আব্দুল মালেক, মোছাঃ আয়শা খাতুন মোছাঃ মৌসুমী খাতুন মোঃ রবিউল করিম ।এ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা সুলতানা, শামিমা নাসরিন, রাবেয়া সুলতানা, মোঃ হারুন অর রশিদ, জসুরুল ইসলাম, মীর মোঃ আশিক, আব্দুল হাদী, কাজেম আলী সহ শতাধিক অভিভাবক এবং প্রায় ৩৫০ জন শিক্ষার্থী মাঝে নতুন বই বিতরণ করা হয় । সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ হারুন অর রশিদ
সহকারী শিক্ষক প্রমূখ ।