
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি -১ (কাঠালিয়া-রাজাপুর)
জনাব মোহাম্মদ ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম -এর শারীরিক সুস্থতার জন্য কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ এমাদুল হক মনির উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, কাঁঠালিয়া উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিমল সমাদ্দার, সভাপতি কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, চেয়ারম্যান কাঁঠালিয়া সদর ইউনিয়ন, বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ মাহমুদুল হোসেন রিপন, চেয়ারম্যান শৌজলিয়া ইউনিয়ন। উক্ত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার। উক্ত দোয়া অনুষ্ঠান সাধারণ সম্পাদক, জনাব মোঃ রোকন সিকদার-এর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগ -এর নেতাকর্মী ও সাধারন নাগরিক উপস্থিত ছিলেন।