
ইবি সংবাদদাতা:
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল হাই’র সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল মসজিদে এটি অনুষ্ঠিত হয়।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, ইবি প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, সহ-সভাপতি আদিল সরকার, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রলীগ কর্মী শাহিন আলম, হাফিজ, মেহেদী হাসান তরুন ও বাঁধনসহ প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হল মসজিদের ইমাম আবুল খায়ের।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, মাননীয় সংসদ সদস্য আব্দুল হাই সারা জীবন গণমানুষের ভালোবাসার জন্য কাজ করে গেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
উল্লেখ্য, এমপি আব্দুল হাই বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিউমোনিয়া ও লিবারের সমস্যায় তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। রোববার তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়।