ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
মিরসরাই উপজেলায় কমর আলী বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক আউটলেটের উদ্যোগে সুধী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। আউটলেটের ইনচার্জ জহুরুল আলম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নিজাম উদ্দিন খাঁন এসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান বড়ো দারোগাহাট ইসলামী ব্যাংক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আরো উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ,আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা আবুল হাসেম ও উক্ত ব্যাংকের গ্রাহকবৃন্দ
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামী ব্যাংক একটি সুনামধন্য ব্যাংক, শহর থেকে গ্রাম সব জায়গায় ইসলামী ব্যাংকের সুনামের সহিত গ্রাহক সেবা দিয়ে আসতেছে। প্রান্তিক পর্যায়ে গ্রাহক সেবা দিতে এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে এরই ধারাবাহিকতায় কমর আলী বাজারে ইসলামী ব্যাংক আউটলেট গত তিন বৎসর ধরে সুনামের সহিত গ্রাহক সেবা দিয়ে আসতেছে। প্রধান অতিথি আরো বলেন এজেন্ট ব্যাংকিং এ গ্রাহকরা সহজেই সেবা পেয়ে থাকে গ্রাহকেরা আঙ্গুলের চাপের মাধ্যমে ও টাকা উত্তোলন করতে পারে এমনকি যে কোন ব্যাংকের চেক দিয়ে টাকা উত্তোলন করতে পারে। সকল গ্রাহক দেরকে ইসলামী ব্যাংক আউটলেটে একাউন্ট খুলে লেনদেন করতে অনুরোধ করেন।
কমর আলী ইসলামী ব্যাংকের গ্রাহক হারাধন চক্রবর্তী বলেন উক্ত বাজারে ব্যাংক হওয়াতে তারা সহজেই হাতের নাগালে সকল ব্যাংকিং সেবা পাচ্ছে। এবং উক্ত ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ভুয়সী প্রশংসা করে বলেন তারা খুবই সুন্দর ও সাবলীল ভাষায় কথা বলে গ্রাহকদের সেবা দেয়।
ইসলামী ব্যাংক আউটলেটের ইনচার্জ জহুরুল আলম ফারুক বলেন গত তিন বৎসর ধরে আমরা ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন সহ পাশ্ববর্তী ইউনিয়নের জনগন কে সহজে ব্যাংকিং সেবা দিয়ে আসতেছি। সর্বশেষ আগত সকল মেহমান ও গ্রাহকদের কে ধন্যবাদ প্রদান করেন।
