
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম । সভায় আরও বক্তব্য রাখেন কাঠালিয়া অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা জামায়াতের আমীর মো. মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সাধারন সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো.মাহমুদুল হক নাহিদ সিকদার, পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাশ প্রমুখ।