
নাজিম উদ্দিন
মীরসরাই উপজেলা প্রতিনিধি
মিরসরাইয়ে আজ দুপুরে হঠাৎ প্রচন্ড ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে মুহুর্তের মধ্যে ঘোর অন্ধকার নেমে আসে মিরসরাইতে। বাতাসের তীব্রতায় অনেকের ঘরবাড়ি, দোকানপাটের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। রাস্তাঘাট ও মহাসড়কে অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়ে আছে।
ক্ষয়ক্ষতি পরিদর্শনে দ্রুত ছুটে আসেন স্থানীয় বিভিন্ন রাজনীতিবিদ সমাজবিদ ও স্থানীয় জনসাধারণ
উপস্থিত ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের সদস্য মো:খোকন কাটাছারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তুষার. এলাকাবাসী ভোরের বাংলা নিউজকে জানান এমন কালবৈশাখী ঝড় আগে কখনো দেখেনি , কি পরিমান ক্ষয়ক্ষত হয়েছে তা আপাতত নির্ণয় করা সম্ভব না তবে সরকারের কাছে তাই দাবি খুব দ্রুত যেন তারা সরকারি সহায়তা পৌঁছে দেয়।