
নাসিম আহমেদ শিমুল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে উপজেলায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালি করা হয়েছে।র্যালি শেষে উপজেলা হলরুমে জাতির পিতা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা করা হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃসাত্তারের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন,কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, ওসি অপারেশন যুবায়ের হোসেন,সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা শেষে ৭ই মার্চের উপর শিক্ষার্থীদের চিত্রাংকন অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।