
নাসিম আহমেদ শিমুল),কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে হাসি আরা (২০) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত হাসি আরা পাবনা জেলার চাটমোহর থানার জামালপুর গ্রামের হাসিনুর রহমানের মেয়ে। নিহত হাসি আরা উপজেলার মৌচাক দোকানপাড় এলাকার নাজিমুদ্দিন দেওয়ানের বাড়িতে স্বামী শরিফুল ইসলাম কে নিয়ে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
হাসি আরার স্বামী শরিফুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে আমি নাইট শিফটে ডিউটি যায়।ডিউটি শেষ করে সকাল বেলায় বাসায় এসে হাসি আরাকে ডাকাডাকি করি। কোন সারা শব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে দেখি সে ঘরের সাতিরের সাথে ঝুলছে। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান নিহতের লাশ উদ্ধার করেন।
এসআই আসাদুজ্জামান বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।