
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার বিকালে বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে মোট ৫০ জন সদস্যের মাঝে ত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা ক্ষুদ্র ব্যবসা প্রকল্পে ঋণ ও মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০০ টি পেয়ারা, জলপাই, কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়। সদস্যরা হলেন, বড়দল মাঝিপাড়া বিত্তহীন মহিলা দলের ২১ জন, হিজলতলী পূর্ব বিত্তহীন মহিলা দলের ১৩ জন,বলিয়াদি রাজপাড়া বিত্তহীন মহিলা দলের ১৫ জন ও ১ জন বীর মুক্তিযোদ্ধা।
ঋণ ও গাছের চারা বিতরণ করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুস সাত্তার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফয়েজ উদ্দিন, নুর হোসেন, হিসাব সহকারী শামসুল আলম, জাহিদুর রহমান মাঠ সংগঠক, সুফিয়া,মোমেনা,মোশাররফসহ অন্যান্যরা।