
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ই জুন) দুপুরে কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূমি সেবা উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি র্যালি বের হয় এবং র্যালি শেষে উপজেলা ভূমি অফিসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রজত বিশ্বাস। আলোচনা সভায় তিনি বলেন, আগে ভূমি সেবা গ্রহণ করতে মানুষের অনেক সময় ও অর্থ অপচয় হতো বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এর পথে হাঁটছে দেশ। ভূমি সেবা পেতে জনসাধারণকে এখন আর ভূমি অফিসে এসে সময় নষ্ট করতে হবে না ইচ্ছে করলে ঘরে বসেই মানুষ তার স্মার্টফোন ব্যবহার করে সব রকম ভূমি সেবা পেতে পারেন সেজন্যই এই স্মার্ট ভূমি সেবা পেতে হলে দেশের নাগরিকদেরকেও স্মার্ট হতে হবে।
আরো বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওার, উপজেলা আনসার ভিডিপি অফিসার সাজেদুর রহমান, উপজেলা ভূমি অফিসের কানুন আব্দুল আলীম, ফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসার তাহমিনা ইয়াসমিন, অবসরপ্রাপ্ত ভূমি কর্মচারী মির্জা শাহিনুর রহমান, সাধারণ নাগরিক মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসার সহ অন্যান্য কর্মরত কর্মকর্তারা।