
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদের ট্রলি দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । বৃহষ্পতিবার বেলা ৩ টার দিকে উপজেলার একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ।
সরজমিনে দেখা যায় , কৃষকদের নিয়ে ব্যতিক্রম পাওয়ার ট্রিলার প্রতিযোগীতার আয়োজন করেছে উপজেলার একতারপুর গ্রামের যুবকেরা । পাওয়ার ট্রিলার প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকদের ১০ টি পাওয়ার ট্রিলার অংশ নেয় । প্রতিযোগীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীর মধ্যে দুটি ছাগল বিতরন করা হয় ।
বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন , কৃষকদের নিয়ে এমন প্রতিযোগীতা নিশ্চয় প্রশংসার দাবি রাখে । এমন ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার জন্য খেলা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ । আশাকরি আগামিতেও এর ধারাবাহিকতা থাকবে ।