
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বার বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৯ মার্চ) বারবাজার হাইস্কুল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
দোয়া ও ইফতার মাহফিলে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ ।
দোয়া ও ইফতারের আগে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন , ১৭ বছর ধরে পতিত স্বৈরাচার আমাদের উপর পাথরের মত চেপে ছিল । কোন স্বৈরাচারের ঠিকানা আর বাংলাদেশে হবে না। সে সময় হামিদুল ইসলাম হামিদ দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ।