
গোপালগঞ্জ প্রতিনিধি ।।
কাশিয়ানীতে তেলের মিলের হলারের সাথে সোয়েটার পেঁচিয়ে বিরু শেখ(৩৫)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার(১৯ জানুয়ারী)বিকেলে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর ব্যাসস্ট্যান্ডের গনি শেখের তেল মিলে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ কামরুজ্জামান জানিয়েছেন, বিরু শেখ একাকী মিলে সরিষা থেকে তেল ভাঙ্গাছিলেন।এ সময় অসাবধানতাবশতঃ তার গায়ের সোয়েটার মেশিনের হলারের সাথে জড়িয়ে হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে বিরু শেখ মারা যান।পরে হলারের সাথে জড়িয়ে থাকা বিরু সেখকে ফায়ার সার্ভিসের কর্মিরা গিয়ে উদ্ধার করে।পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়।