
কিশোরগঞ্জ প্রতিনিধি:
পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘ পুলিশ (বিপিএম)-সেবা পাওয়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানান।
(৪ মার্চ) সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় পুলিশ শুভেচ্ছা জানানো হয় । পুলিশ সুপার অফিসে প্রবেশ করেই চমকে যান এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন সহকর্মীদের এমন আয়োজন দেখে।
সহকর্মীরা অফিসের মূল ফটক হতে ফুল ছিটিয়ে ছিটিয়ে ও লাল গালিচার মাধ্যমে পুলিশ সুপারকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আল-আমিন হোসাইনসহ সার্কেল অফিসার থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্য উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।