
লোকমান হোসাইন , কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিসিবি সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
বুধবার (২৯নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের সময় সহকারী রিটার্নিং অফিসার ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার সাদিয়া ইসলাম লুনা’র নিকট আনুষ্ঠানিক ভাবে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ কামরুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান।
এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।