
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে নতুন করে দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষক সমিতির সম্ভাব্য নির্বাচন আগামী ডিসেম্বরে হওয়ার কথা জানিয়েছেন শিক্ষক সমিতি সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
অন্তর্ভুক্ত হওয়া নতুন দুজন সদস্য হলেন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন নাহার এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন। আহ্বায়ক কমিটিতে থাকা বাকি সদস্যরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
এ বিষয়ে কুবি শিক্ষক সমিতির সদস্য সচিব ড. জুলহাস উদ্দিন বলেন, ‘এ বছর ডিসেম্বরের শেষের দিকে শিক্ষক সমিতির নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে দিকে শিক্ষকদের নিয়ে একটি সম্মিলিত ট্যুর আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।’
শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, আজকে আমাদের দুইজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলে পরবর্তীতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা যেতে পারে।
শিক্ষক সমিতির নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমাদের যে গঠনতন্ত্র রয়েছে, সে অনুযায়ী ডিসেম্বরে নির্বাচনের কথা বলা আছে। সে অনুযায়ী আমাদের নির্বাচন করা হবে। তবে ডিসেম্বরে নির্বাচন হওয়া না হওয়া তৎকালীন পরিস্থিতির উপর নির্ভর করবে। এর আগে সাধারণ শিক্ষকদের সম্মতি প্রয়োজন, তাদেরকে নিয়ে আমাদের কার্যক্রম এগোতে হবে।’