
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি অবস্থায় আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী ২ শত ২০ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে অতি বর্ষণে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী মানুষের মাঝে চাউল বিতরণ করেন পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছিয়া হালিম । এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পানিবন্দি ২শত ২০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
কেশবপুর পৌরসভার উদ্যোগে অতি বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাউল বিতরণ করেন পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু।