
বাকৃবি প্রতিনিধি :
ঐক্য, আস্থা ও সততার ব্রত নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংবাদিকদের নতুন সংগঠন বাকৃবি প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন সংগঠনে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সবুজবাংলাদেশ২৪ডটকমের নির্বাহী সম্পাদক ড. মো সহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনকন্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রায়হান আবিদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জাহিদ হাসান (দ্য ডেইলি সান), যুগ্ম সাধারণ সম্পাদক মো আশিকুজ্জামান (ইউএনবি), সাংগঠনিক সম্পাদক মো মিরাজ উদ্দিন ( দৈনিক স্বাধীন ভোর), কোষাধ্যক্ষ মো আসিফ ইকবাল (জাগো নিউজ), দপ্তর সম্পাদক আল আলিফ (দ্য ডেইলি পোস্ট)। কমিটিতে সদস্য হিসেবে আছেন মৌরি তানিয়া (সবুজবাংলাদেশ২৪ডটকম) কাজী ফারাহ তাসফিয়া (দৈনিক আজকালের বার্তা)।
সভাপতি ড. সহিদুজ্জামান বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাকৃবির শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের বিভিন্ন খবরাখবর দেশী ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করে আসছি। বিশেষ করে কৃষি বিজ্ঞানের বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল সাধারণ মানুষের পঠন উপযোগি করে প্রকাশ করা হচ্ছে। সংগঠনের সদস্যরা বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়ায় কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাফল্য ও অর্জন দেশ ও বহির্বিশ্বে প্রচারে আমরা নিরলস শ্রম দিয়ে যাবো।