ময়মনসিংহ প্রতিনিধি
অন্যান্য দিনের মত আজও এ কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সম্মানিত সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আজও নয়াপাড়া খালপাড়, গণশার মোড়ের পাশ্ববর্তী এলাকা ইত্যাদি স্থানে অবৈধভাবে নির্মাণ করা বাড়ি বা অন্যান্য স্থাপনা ভেঙে দেওয়া হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে।
