
মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি
Khulna University Research Society (KURS) এর উদ্যোগে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টার সময় অনুষ্ঠিত হয় Mastering your Thesis.বর্তমানে থিসিস এর গুরুত্ব অনেক বেশি। এজন্য খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজন করে এই প্রোগ্রামটি।এই অনুষ্ঠানে শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথমে বক্তব্য দেন KURSএর প্রেসিডেন্ট ফজলে রাব্বি শাকিল। তিনি বলেন, শিক্ষার্থীরা সাধারণত শিক্ষকদের কাছ থেকে থিসিস সম্পর্কে জিজ্ঞাসা করতে ভয় পায়। এজন্য অনেক শিক্ষার্থীদের থিসিস ভালো হয় না। এসকল কারণে এই সংগঠনটি চালু করা হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রোফেসর ডা.মো: রেজাউল করিম ।তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের নিয়ে যেতে রিচার্জের বিকল্প নেই।তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, রিচার্জ বিষয়ে যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবে।
এরপর প্রোফেসর নাসিফ হাসান স্যার থিসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । থিসিস করতে যেয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং এগুলো থেকে কীভাবে উত্তরণ পাওয়া যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করেন। রিচার্জ পেপারে “কেন এবং কীভাবে “এই প্রশ্ন রাখতে হবে। রিচার্জ পেপারে অপ্রাসঙ্গিক কিছু যোগ করা যাবে না।
থিসিস ডিফেন্স নিয়ে আলোচনা করেন প্রোফেসর ড.নাজমুস সাদাত। তিনি বলেন, প্রেজেন্টেশন দেওয়ার সময় বেশি কালারফুল পিকচার যোগকরা থেকে বিরত থাকতে হবে। স্পিকারকের বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেজেন্টেশন দেবার সময় কখনো নার্ভাস ফিল করা যাবে না।
অনুষ্ঠানের শেষে একটা কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছিল।