
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর আয়োজনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ১৪ ফেব্রুয়ারী সকাল ১১টায় অফিস রুমে আলোচনা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সেবা সপ্তাহের বিভিন্ন কর্মনুচীর মধ্যে লিফলেটে বিতরণ ও ড্রাইভার, শ্রমিক, পথচারীদের সচেতনমুলুক আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান, গোবিন্দগঞ্জ মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, , শ্রমিক নেতা সাইফুল ইসলাম, নিরাপদ সড়ক শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন,দেশের সড়ক ও মহাসড়ক গুলোতে নানা কারনে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ নিহত হচ্ছে। আহত হয়ে সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে, পরিবারের উপর্জনশীল সদস্য কর্মক্ষমতা হারিয়ে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন সব সময় আপনারদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসুন সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও নিরাপদ মহাসড়ক তৈরীতে আমরা আমাদের দায়িত্ব পালন করি। সেবা সপ্তাহ