
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে তিনি এই আসন থেকে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
তিনি বলেন, অতীতে স্বল্প সময়ের জন্য গাইবান্ধা-৪ আসনের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। আগামী দিনেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে গাইবান্ধা-৪ আসনের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক, উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।