
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড,চাঙ্গুড়া গ্রামে সাঁওতাল পল্লীর বাঁশঝাড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ।
১২ সেপ্টেম্বর, (বৃহস্পতিবার) সকালে গ্রামবাসী অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়।
গ্রামবাসী জানায় অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ কে বা কাহারা রাতে জখম করে হাত,পা,বাঁধা অবস্থায় ফেলে রেখেছে গিয়েছে । গ্রামবাসী এই যুবক কে চিনতে পারছেনা তাহার নাম,ঠিকানা পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সি,সার্কেল পলাশবাড়ী উদয় কুমার শাহা ও বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মতিউর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ মতিউর রহমান।