
মো:আমিনুল ইসলাম,দৌলতপুর,(প্রতিনিধি) মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চল যাই গ্রাম আদালতে” এই শ্লোগানটিকে ধারন করে সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়।
অদ্য ২৩/১২/২০২৪ ইং তারিখে “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চল যাই গ্রাম আদালতে” এই শ্লোগানটিকে ধারন করে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ৩ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ এর নিজ উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতামূলক র্যালি সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে সভাপতিত্ব করেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আমজাদ হোসেন। র্যালিতে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: লাভলু মোল্লা, বাংলাদেশ গ্রাম আদালত শক্তিশালী করন প্রকল্পের দৌলতপুর উপজেলা কো-অর্ডিনেটর জনাব মো: বেলাল হোসেন, ইউপি মেম্বরবৃন্দ, গ্রাম পুলিশবৃন্দ, এনজিও কর্মী, ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।