
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ১৩১ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ মোঃ তৌফিক আহমেদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে পাঁচটায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের দক্ষিণাশ্বর এলাকায় ব্রাহ্মণ শাসন মন্দিরের সামনে পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ‘সীমান্ত’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রাজশাহী জেলার বাসিন্দা মোঃ তৌফিক আহমেদকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১ গ্রাম হেরোইন এবং পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২ হাজার ৪৯০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ ১০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।