চট্টগ্রাম সংবাদদাতা
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শেখ সাব্বির হোসেন ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোস্তফা কামালের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে, সঙ্গীয় ফোর্সসহ ২৬/০৯/২০২৩ খ্রি: নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই মোটরসাইকেলসহ মোহাম্মদ শাহজালাল ও মোঃ সাজ্জাদকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপির বায়েজিদ বোস্তামী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
