চট্টগ্রাম প্রতিনিধি
অদ্য ১১/০৬/২০২৩ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জুন/২০২৩ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
সভায় পুলিশ কমিশনার মহোদয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।
দীর্ঘ প্রায় ৩৯ বছর সফলভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল এ গমনকারী পুলিশ সদস্য এটিএসআই/২০২ মোঃ আবদুল আহাদ ও কনস্টেবল / ১০১ মোঃ মোখলেছুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
